আবারও বিতর্কের সম্মুখীন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। ফ্রান্সের একটি ন্যাশনাল পার্কে ইগুয়ানার সংরক্ষিত প্রজাতির প্রাণী ঘাড়ে ধরে ঝুলিয়ে রাখার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
গত ক্রিসমাসে বেনজেমা ফ্রান্সের লেসার অ্যান্টিলিস দ্বীপে অবস্থিত মার্টিনিক ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে ইগুয়ানাকে ঘাড়ে ধরে ঝুলিয়ে রাখার ছবি তুলে টুইটারে পোস্ট করেছিলেন। একজন ফরাসি প্রসিকিউটর বলেছেন, পার্ক ন্যাটারল ডে মার্টিনিকা থেকে বেনজেমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে একটি সংরক্ষিত প্রাণীকে ধরা ও বিরক্ত করার অভিযোগ করা হয়েছে। পার্কের ম্যানেজার লুইস বত্রিন বলেন, বেনজেমাকে আমরা সবসময় স্বাগত জানাবো। কিন্তু তার সতর্ক থাকতে হবে, ফুটবলাররা আইনের উর্ধ্বে নয়। মার্কা।
ইত্তেফাক/সাব্বির