জঙ্গিবাদ কচুরিপানা হয়ে যাবে: ইনু

 
জঙ্গিবাদকে কচুরিপানার সাথে তুলনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কচুরিপানার ফুল দেখতে ভালো মনে হলেও কেউ খোপায় বাধে না। তাকে ধ্বংস করতে হয়। তেমনি জঙ্গিবাদকেও ধ্বংস করতে হবে। ওরা মনগড়া ধারণা আমাদের উপর চাপাতে চায়। বাংলাদেশকে কোনোভাবেই পাকিস্তান, আফগানিস্তান হতে দেয়া যাবে না।
 
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ(কেআইবি) মিলানায়তনে বাংলাদেশ ইউনিভার্সিটির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, বাংলাদেশের বড় সংকট মূল্যবোধের সংকট। মূল্যবোধের পূণর্জীবনই এই মুহূর্তের বড় চ্যলেঞ্জ। মানুষ হতে হলে তাকে তিনটি টুপি পড়তে হবে। আগে মানুষ, তারপর জাতিসত্ত্বা এবং সর্বশেষ ধর্মের টুপি। দেশ ও জাতিকে বাদ দিয়ে যারা ধর্মের চর্চা করে তাদের ঈমান নাই। তারা ধর্মকে সঠিকভাবে চর্চা করছে না।
 
মন্ত্রী আরো বলেন, রাজা আসে রাজা যায়। সব রাজার কথা মানুষ মনে রাখে না। তাতে লজ্জার কিছু নেই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে শক্তিশালী মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি শক্তিশালী জনগোষ্ঠীর জন্য শক্তিশালী নেতার দরকার নাই। তাই শক্তিশালী মানুষ হয়ে মাথা উচু করে বাঁচতে হবে। আপনাকে এমপি, মন্ত্রী হওয়ার দরকার নাই। দেশপ্রেমিক হতে হয়।
 
ইত্তেফাক/মণ্ডল