কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার কাহালু উপজেলার ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চলক নিহত হয়েছে।  উপজেলার কালাই ইউনিয়ন পরিষদের নতুন ভবনের সামান্য পূর্বে দুপচাঁচীয়া-নামুজা সড়কের চকনজীব গ্রামের রাস্তার পাশে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
ভটভটির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই মারা যাস। তবে মোটর সাইকেল চালকের প্রকৃত পরিচয় জানা যায়নি।পুলিশ জানায় মোটর চালকের পকেটে থাকা একটি প্রত্যয়ন পত্রে ইমরান(৪০),পিতা আব্দুল জোব্বার এবং ঠিকানা বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া লেখা আছে।এ রিপোর্ট লেখার সময় (রাত ৯টা)কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
 
ইত্তেফাক/সাব্বির