মিরপুরে আবাসিক ভবনে আগুন

 
রাজধানীর মিরপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে নিয়া আসা হয়েছে বলে জানিয়েছে মিরপুর ফায়ার সার্ভিস বিভাগ।
 
ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুর ১০-এর বি-ব্লকের দুই নম্বর সড়কের ১০ নম্বর বাসায় আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
 
বাসার নিচ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে বলা জানানো হয়।
 
ইত্তেফাক/রাফাত