নীলফামারীতে অগ্নিকাণ্ডে ৫পরিবার ক্ষতিগ্রস্ত

 
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের পাগলাটারী গ্রামে অগ্নিকাণ্ডে ৫পরিবারের ১৪ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে।
 
বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু মিয়া জানান, মোসলেম উদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় তফছির উদ্দিন, নজির হোসেন, সুজির আলী, ও সালাম মিয়ার  ১২ টি টিনের ঘর দুইটি রান্নাঘরসহ ঘরে রক্ষিত মালামাল পুড়ে যায়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ওই পাঁচ পরিবারের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান