রবিবার ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে থাকতে পারেন দীপিকা পাডুকোন। এই ইঙ্গিত দিয়েছেন নায়িকার স্টাইলিশ এলিজাবেথ সল্টজম্যান।
এক্সএক্সএক্স: দা রিটার্ন অফ জেন্ডার কেজ-এর সাফল্য উদযাপন পার্টিতে যোগ দিতে আপাতত লস অ্যাঞ্জেলসে আছেন দীপিকা।
ইনস্টাগ্রামে দীপিকার একটি ছবি পোস্ট করে এলিজাবেথ সল্টজম্যান লিখেছেন, 'লস অ্যাঞ্জেলসে এসেছি আমরা। এই সুন্দরীকে দেখার অপেক্ষা সহ্য হচ্ছে না, @দীপিকা পাডুকোন।'
পাশাপাশি, অন্য একটি ছবিতে তিনি লিখেছেন, 'অস্কারেও থাকছি আমরা'। এই টুইটটির পর থেকেই চাউর হও খবরটি, এলিজাবেথের সঙ্গে দীপিকাও অস্কারে থাকছেন।
দ্য হিন্দুস্তান টাইমস বলছে, এক্সএক্সএক্স: দা রিটার্ন অফ জেন্ডার কেজ-এর সাফল্য উদযাপন পার্টিতে যোগ দেওয়ার পরই অস্কারের রেড কার্পেটে হাঁটবেন দীপিকা। তবে এ নিয়ে নিজে থেকে এখনও কিছু জানাননি নায়িকা।
গত বছর অস্কারে উপস্থাপনা করেন প্রিয়াংকা চোপড়া। এ বছর তিনি উপস্থিত থাকবেন কিনা, তাও এখনও জানা যায়নি।
যদি প্রিয়াংকা ও দীপিকা একসঙ্গে অস্কারের রেড কার্পেটে হাঁটেন, তবে তা হবে তাদের অনুরাগীদের জন্য বিশাল পাওনা। আর যদি একসঙ্গে পোজ দেন, তাহলে তো কথাই নেই।
গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাড়ুকোন দুজনেই উপস্থিত ছিলেন। কিন্তু মুখোমুখি হননি।
ইত্তেফাক/মনসুর