মেসিকে সবসময় খেলতে দেখতে চান আর্জেন্টিনা কোচ

বার্সেলোনায় মেসি বেশ ভালোই আছেন। তবু কিছুদিন পরপর গুঞ্জন শোন যায় এবার ক্লাব ছেড়ে দিচ্ছেন মেসি। শেষ খবর হলো ২০১৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন মেসি। তবে আর্জেন্টিার কোচ এডগার্দো বাউজা মনে করেন, মেসি নিজেই সিদ্ধান্ত নেবে সে কোথায় থাকতে চায়।
 
এখন বার্সেলোনায় ভালো আছেন মানে এই না যে ভবিষ্যতেও সে ক্লাব পরিবর্তন করবে না।
 
বাউজা বলেন, বার্সেলোনায় পুরো পরিবার নিয়ে মেসি সুখে আছে। এটা সে সবসময়ই উপলব্ধি করে। অবশ্যই লিও যখন খুশী থাকে সেটা তার পারফরমেন্সে প্রভাব ফেলে। যেকোন খেলোয়াড়ের জন্যই মানসিক ভাবে শক্ত থাকাটা গুরুত্বপূর্ণ। একজন ফুটবলার যখন খেলে জয়ী হয় তখনই সে খুশি হয়। 
 
বাওজা বলেন, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি যেখানেই হোক না কেন, এটা সম্পূর্ণভাবে তার সিদ্ধান্ত। আমি শুধুমাত্র তাকে খেলতে দেখতে চাই, আর কিছু না। সে এমন এক ধরনের খেলোয়াড় যাকে সবসময়ই মাঠে দেখতে সবাই পছন্দ করে, মাঠের বাইরে নয়।
 
ইত্তেফাক/মাহাদী