সেভেন রিংস সিমেন্টের দুই দিনব্যাপী বার্ষিক সেল্স কনফারেন্স সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।
সেভেন রিংস সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এস রায়হান আহমেদ কনফারেন্স উদ্বোধন করেন। সম্মেলনে চিফ মার্কেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানি প্রতিষ্ঠানের সেলস পারফরমেন্স এবং ভবিষৎ করণীয় নিয়ে আলোকপাত করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন শুন শিং গ্রæপ ইন্টারন্যাশনালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহমেদ মুক্তাদির আরিফ, পরিচালক তাহমিনা আহমেদ, পরিচালক সাইফ রহমান, চিফ ফিনানসিয়াল অফিসার মো. কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে। সম্মেলনে সারাদেশের চার শতাধিক কর্মী অংশগ্রহণ করে।
সম্মেলনে বিভিন্ন পর্যায়ের কর্মীদের অসামান্য এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেরা পারফর্মার স্বীকৃতি প্রদান করা হয়।
ইত্তেফাক/উজ্জল