সেমিফাইনালে কারবার, সভেৎলিনা ও ওজনিয়াকি

দুবাই চ্যাম্পিয়নশিপ টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার, সপ্তম বাছাই ইউক্রেনের এলিনা সভিৎলিনা ও দশম বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি। 
 
সহজ জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন কারবার। শেষ আটে প্রতিপক্ষ হিসেবে কারবার পান অবাছাই ক্রোয়েশিয়ার আনা কোনজুকে। কারবারের সামনে নিজেকে মেলে ধরতে পারেননি কোনজু। নিজের সেরা পারফরমেন্স দিয়ে ৬-৩ ও ৬-২ গেমে শেষ আটের ম্যাচ জিতে নেন কারবার। 
 
কারবারের মতো সহজেই শেষ চারের টিকিট পেয়েছেন সভিৎলিনা। কোয়ার্টার ফাইনালে সভিৎলিনা ৬-০ ও ৬-৪ গেমে হারিয়েছেন অবাছাই যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসকে ।
 
চতুর্থ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কাকে তৃতীয় রাউন্ডে হারিয়ে আসরের সেরা অঘটনের জন্ম দিয়েছিলেন অবাছাই যুক্তরাষ্ট্রের সিসি বেলিস। তাই শেষ আটে তার দিকে স্পট লাইট ছিলো বেশ ভালোভাবেই। কিন্তু ওজনিয়াকির সামনে জ্বলে উঠতে পারেননি বেলিস। ৬-৩ ও ৬-২ গেমে বেলিসকে হারিয়ে সেমিতে নাম লেখান ওজনিয়াকি।
 
ইত্তেফাক/রেজা