একটা সময় ছিল যখন অভিষেক বচ্চন ও রানি মুখার্জির প্রেম নিয়ে সরগরম ছিল পেজ-থ্রি। বলিউডে কান পাতলেই শোনা যেত সম্পর্ক এতটাই গভীর যে বিয়ের কথাও নাকি ভেবেছিলেন এই জুটি।
‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘কভি আলবিদা না কহেনা’র মত একের পর এক ছবিতে যখন এই জুটির অনস্ক্রিন ম্যাজিকে মুগ্ধ দর্শক তখনই শোনা গেল ব্যক্তি জীবনে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁদের। আর সেই ব্রেকআপের কারণ নাকি অভিষেকের মা জয়া বচ্চন। তিনি চাননি রানিকে বিয়ে করুন অভিষেক।
সূত্রের খবর, ‘লাগা চূনড়ি মে দাগ’ এর শুটিংয়ের সময় রানি-অভিষেকের সম্পর্কে শেষ পেরেকটাও পুঁতে দেওয়া হয়। দুই পরিবারের আপত্তির জন্যেই আর এগোয়নি এই সম্পর্ক। এই সম্পর্কে সবচেয়ে বেশি আপত্তি ছিল জয়ারই। তারপরও নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন রানি-অভিষেক!
অভিষেকের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে জানতে চাইলে সম্প্রতি এক সাক্ষাত্কারে রানির বলেন, অভিষেকই এটা ভাল বলতে পারবে। ও তো আমাকে বিয়েতেও নিমন্ত্রণ করেনি। এটা একেবারেই প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু বিয়েতে তো সকলে কাছের মানুষদেরই আমন্ত্রণ জানায়। তখনই বুঝতে পেরেছিলাম ওর জীবনে আমার জায়গাটা ঠিক কোথায়। আমি ওকে বন্ধু ভাবলেও আসলে সম্পর্কটা শুটিং ফ্লোরে কলিগের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে ওর সঙ্গে কাজের ভাল মুহূর্তগুলিই আমি মনে রাখতে চাই।
অভিষেকের স্ত্রী বলিউডের আরেক সুন্দরী ঐশ্বরিয়া প্রসঙ্গে রানি বলেন, আমার সময়ের খুব ভাল দু’জন অভিনেত্রীর মধ্যে একজন ঐশ্বর্যা। আর একজন প্রীতি। এর পরের জেনরেশনে আমি করিনাকে এগিয়ে রাখব। ঐশ্বরিয়ার সঙ্গে কখনও মুখোমুখি দেখা হলে অবশ্যই অভিনন্দন জানাবো ওকে।
ইত্তেফাক/রেজা