গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার খাঁন বিপ্লব হত্যা চেষ্টা মামলার চার্জশিটভুক্ত ও একাধিক নাশকতা মামলার পলাতক আসামি শিবির নেতা মাইদুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে বগুড়া শহরের একটি বাসা থেকে মাইদুলকে গ্রেফতারের পর সাদুল্লাপুর থানায় নিয়ে আসা হয়।
মাইদুল উপজেলা ছাত্র শিবিরের সহ-সভাপতি ও উপজেলার দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রনি কুমার দাস জানান, বিপ্লব হত্যা চেষ্টা ছাড়াও মাইদুলের বিরুদ্ধে থানায় আরো ১১টি নাশকতা মামলা আছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকে সে পলাতক ছিল।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, মাইদুল ইসলামী ছাত্র শিবিরের একজন দুর্ধর্ষ ক্যাডার। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল