মুক্তি পেল ‘শেষ চুম্বন’

 
শিশু অধিকারের গল্প নিয়ে নির্মিত ছবি ‘শেষ চুম্বন’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে। মুন্তাহিদুল লিটন পরিচালিত এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সানজিদা তন্ময় ও নবাগত সাগর আহম্মেদ। শিশু চরিত্রে অভিনয় করেছে রাইসা।
 
একজন বাবা সম্পদের লোভে নিজের মেয়েকে হত্যা করতে চান। নিজে না পারলেও ভাড়াটে লোক দিয়ে তিনি কাজটি করতে চান। কিন্তু ভাড়াটে খুনি যখন দেখল একটি শিশুকে খুন করতে হবে, তখন সে টাকা ফেরত দিয়ে চলে যায়। তখন নিজের হাতে মেয়েকে খুন করতে চান বাবা। তারপর বেরিয়ে আসে বাবার আরো রহস্য। 
 
পরিচালক লিটন জানান, সারা দেশে ১০টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়া হয়েছে। ঢাকায় বলাকা ও পূর্ণিমা সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। এ ছাড়া মণিহারের মতো ভালো সিনেমা হল বেছে আটটি হলে মুক্তি দেয়া হয়েছে।
 
চলচ্চিত্রটি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোন্তাহিদুল লিটন। চলচ্চিত্রটিতে গানে কণ্ঠ দিয়েছেন বাধঁন, এঞ্জেলা মনজুর ও খুদে গানরাজ আশা।
 
গত বছর ৭ এপ্রিল প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবিটির যাত্রা শুরু হয়েছিল। লাকি মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।
 
ইত্তেফাক/আনিসুর