বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

 
বগুড়ার ধুনট উপজেলায় ভুটভুটি (স্থানীয় যান) ও ট্রলির মুখামুখি সংঘর্ষে আবুল কালাম সরকার (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
শনিবার দুপুর ১২টার দিকে ধুনট-মথুরাপুর সড়কের চান্দিয়ার ঈদগাঁ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আবুল কালাম সরকার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামের মোকছেদ আলীর ছেলে। একই ঘটনায় নাটাবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে ভুটভুটি চালক সোনা উল্লাহ (৩৫) আহত হয়েছেন।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, 'নিহত আবুল কালাম সরকার একজন গরু ব্যবসায়ী। শনিবার দুপুরের দিকে ইটবাহী একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ভুটভুটি থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
 
ইত্তেফাক/জামান