হ্যানিম্যানের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 
যশোর বেনাপোলের ওয়াটা গার্ডেনে শুক্রবার দুপুরে হোমিও প্যাথিকের জনক হ্যানিম্যানের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
স্বাস্থ্যসেবা হোমিও প্যাথিক রিসার্চ ব্যবসায়ী মালিক সমবায় সমিতির আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রথম স্থান অধিকার করেন ডা. সোহারাব হোসেন এবং হাড়ি খেলায় প্রথম স্থান অধিকার করেন ডা. মোহাম্মাদ ইউনুচ আলী।
 
বেনাপোল হোমিও প্যাথিক রিসার্চ ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সভাপতি ডা. আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মহিলা ডা. হাসিনা বেগম, আফরোজা বেগম, শিরীন সুলতানা, রাজিয়া বেগম ও শাকিলা বেগমসহ সমিতির ৬০ জন ডাক্তার এ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
 
ইত্তেফাক/জামান