‘অনুশীলন কচি-কাঁচা স্কুলে স্কুলে’ এবার ঢাকার শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে ‘একটা ছবি দেখাও এঁকে, তুমিই সেরা সবার থেকে’ এবং ‘লেখার খেলায় অংশ নাও, সেরা লেখক হয়ে যাও’ এই দুই স্লোগানকে সামনে রেখে সারাদেশব্যাপী চলছে অনুশীলন কচি-কাঁচা স্কুলে স্কুলে। দৈনিক ইত্তেফাক পরিচালিত গল্প লেখা ও ছবি আঁকা এই কার্যক্রমের সঙ্গে এবার যুক্ত হলো ‘কিশোর বাতায়ন’। 
 
উল্লেখ্য, এটুআই পরিচালিত কিশোর কানেক্ট বা কিশোর বাতায়ন শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বহির্ভূত নানা ধরনের মানসম্পন্ন উপাদান প্রদানে একটি একক প্লাটফর্ম।
 
রবিবার সকাল ৯টায় শান্তিপুর উচ্চ বিদ্যালয়, গোড়ান, ঢাকায় অনুষ্ঠিত হবে গল্প লেখা, যেমন ইচ্ছে তেমন আঁকো প্রতিযোগিতা ও কিশোর বাতায়ন পরিচিতিকরণ। বিজয়ীদের আঁকা ছবি ও গল্প দৈনিক ইত্তেফাক এর অনুশীলন ও কচি-কাঁচার আসরে ছাপা হবে। 
 
ইত্তেফাক/মাহমুদুল