শিবালয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজাকে জিঞ্জাসাবাদের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শনিবার দিবাগত রাতে নিজ বাসা থেকে নিয়ে আসে। জেলা গোয়েন্দা শাখার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রবিউল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য সেলিম রেজাকে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছিল। শনিবার রাত আটটায় এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম জানান, একটি বিশেষ সন্দেহে তাকে পুলিশ হেফাজতে জিঙ্গাসাবাদের জন্য রাখা হয়েছিল। মুচলেকা রেখে তাকে রাতে ছেড়ে দেয়া হয়েছে। তবে তাকে গোয়ান্দা নজরদারীতে রাখা হবে। সন্দেহ প্রমান হওয়া মাত্রই তাকে আটক করা হবে।
ইত্তেফাক/নূহু