জার্মান বুন্দেসলিগায় হ্যামবার্গারকে পেয়ে গোল উৎসব করলো বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভান্ডভস্কির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে আটটি গোল দেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
জোড়া গোল করেন কিংসলে কোম্যান। শনিবার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় হ্যামবার্গারকে আতিথিয়েতা জানায় বায়ার্ন। আর শুরু থেকেই সফরকারীদের উপর চড়াও হয় বায়ার্ন।
এদিন গোলের সূচনাটা অবশ্য করেন অ্যালেক্স ভিদাল। ১৭ মিনিটে তিনি দলকে এগিয়ে নেন। এরপরই শুরু লেভান্ডভস্কি ম্যাজিক। ২৪ মিনিটে পেনাল্টির মাধ্যমে নিজের প্রথম গোল করেন। পরে ৪২ ও ৫৪ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক উযদাপন করেন। ৫৬ মিনিটে ডেভিড আলবা পঞ্চম গোলটি করেন।
৬৫ ও ৬৯ মিনিটে বাভারিয়ানদের জোড়া গোল উপহার দেন কোম্যান। আর শেষটা করেন অভিজ্ঞ স্ট্রাইকার আরিয়ান রোবেন। তিনি ৮৭ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
এ জয়ের ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।
ইত্তেফাক/মাহাদী