বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে শিগগিরই দেখা যাবে দক্ষিণী একটি ছবিতে। রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে এখানে নায়িকা হিসেবে দেখতে চান রজনীকান্তের মেয়ের জামায় ধানুশ। খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
উল্লেখ্য, গত বছর পা রঞ্জিত পরিচালিত ‘কাবালি’ ছবিতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করে তামিল নাড়ুর বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন রজনীকান্ত। এ কারণে জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে আরও একটি ছবির কাজ করতে চাইছেন পরিচালক। আর সেখানে বিদ্যাকে নেয়ার কথাবার্তা চলছে।
নতুন এ সিনেমাটি প্রযোজনা করবেন ধানুশ। এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেননি বিদ্যা বালান। ২০১০ সালের মুক্তিপ্রাপ্ত ‘রোবট’ এর সিক্যুয়াল ‘০.২’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন রজনীকান্ত। যেখানে তার সঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও অ্যামি জ্যাকসনকে।
আর বিদ্যার হাতে রয়েছে সুজিত সরকার পরিচালিত ‘বেগমজান’ ও সুরেশ ত্রিভেন্তির ‘তুমহারি সুল্লু’র কাজ। সব মিলে কী হয় সামনে, সেটি দেখার অপেক্ষা।
ইত্তেফাক/আনিসুর