এমপোলিকে ২-০ গোলে হারালো জুভেন্টাস

ইতালিয়ান সিরি আয় এমপোলিকে ২-০ গোলে হারালো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এ জয়ে লিগ টেবিলের নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করলো তুরিনের ওল্ড লেডিরা। 
 
দলের হয়ে একটি গোল করেন অ্যালেক্স সান্দ্রো। অপর গোলটি আসে আত্মঘাতি গোলের মাধ্যমে।
 
ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে এদিন প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাসজ স্কোরোপস্কির আত্মঘাতি গোলের সুবাদে এগিয়ে যায় ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা। আর ৬৫ মিনিটে সান্দ্রো গোল করে দলের জয় নিশ্চিত করেন।
 
২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রোমা। 
 
ইত্তেফাক/মাহাদী