মহেশখালীতে ইয়াবা-বন্দুকসহ বাবা ও মেয়ে গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইয়াবা ও বন্দুকসহ বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ শ পিস ইয়াবা,দেশীয় তৈরি তিনটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
 
জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটায় পুলিশ পৌরসদরের দাসিমাঝি পাড়া এলাকার হাজী মকবুল সড়কের বাড়িতে অভিযান চালায়। এ সময় হামিদুর রহমানের (৫১) বাড়িতে তল্লাশি চালিয়ে নয় শ পিস ইয়াবা ও এসব আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ করে পুলিশ। এবং তার মেয়ে সুকিয়ারা সুক্কুনিকে (২৫) দুই শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নিয়ে থানায় ফেরার পথে পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এ সময় পুলিশের এসআই ফখরুল আহমদ মিনহাজ, এস আই মনির হোসেন এবং এএসআই সজিব দত্ত এবং কনেস্টেবল রুবেল শর্ম্মা আহত হয়।
 
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (পিপিএম বার) জানান, তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে।
 
ইত্তেফাক/সালেহ্