চতুর্থ ওয়ানডেতে নিউজিল্যান্ড দলে ফিরলেন গাপটিল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ১ মার্চ চতুর্থ ওয়ানডেতে খেলতে নামার আগে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে সিরিজ পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকার।
 
বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ২৭১ রানের জবাবে ১১২ রানে অল আউট হবার পরে ১৫৯ রানের পরাজয়ে স্বাগতিকদো বাধ্য করেছে দল পরিবর্তন নিয়ে নতুন করে চিন্তা করার।
 
 সে কারণেই হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে প্রথমেই দলে ফিরেছেন মার্টিন গাপটিল। স্বাগতিকরা তারকা এই ব্যাটসম্যানকে দলে ফিরিয়ে নিতে যেন মুখিয়ে ছিল। 
নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন, গত কয়েকদিনে সে পুরোদমে অনুশীলন করেছে, নেটে ব্যাটিং করেছে। গাপটিল যে পজিশনে ব্যাটিং কাে সেটা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমরা জানি সে বিশ্বমানের খেলোয়াড় এবং ইনজুরি কাটিয়ে সে ভালভাবেই দলে ফিরবে বলে আমরা আশাবাদী। 
 
আরেকটি পজিশনে কিউইরা বেশ চিন্তায় পড়েছে যা নিয়ে কাজ করার সময় এসেছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টম ল্যাথামের শেষ ছয়টি ইনিংসে শুণ্য রানে সাজঘরে ফেরা দারুণ চিন্তিত করে তুলেছে দলীয় ব্যবস্থাপনাকে। বাজে ফর্মো কারনে হয়তবা সিরিজের বাকি ম্যাচগুলোতে উইকেটের পিছনে গ্লাভস হাতে লুক রঞ্চিকে দেখা যেতে পারে। হেসন বলেছেন, সিরিজের শুরুতেই আমরা উভয় উইকেটরক্ষককে সুযোগ দেবার বিষয়টি আলোচনা করেছিলাম। টম প্রথম তিনটি ম্যাচ খেলেছে। সে কারণেই বাকি ম্যাচগুলোতে লুককে পরখ করতে চাচ্ছি। মার্টিনকে পেয়ে আমরা দারুণ উচ্ছসিত। কিছুটা কাজ যে সে সহজ করে দিবে এতে কোনো সন্দেহ নেই। 
 
 
নিউজিল্যান্ড স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, ডিন ব্রাউনলি, রস টেইলর, লোকি ফার্গুসন, কোলিন ডি গ্র্যান্ডহোম, লুক রোঞ্চি (উইকেটরক্ষক), মার্টিন গাপটিল, টম ল্যাথাম, জেমস নিশাম, জিতান প্যাটেল, মিশেল সান্টনার, ইশ সোদি, টিম সাউদি।
 
ইত্তেফাক/মাহাদী