মাগুরায় দু’দলের মধ্যে সংঘর্ষে আহত ১২

 
রবিবার সকালে মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুদলের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা হলেন মতিয়ার শেখ, উকিল শেখ, এরশাদ, আলমগীর, আশরাফ, নওশের, শফিকুল। জানা গেছে, সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের  মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে তা সংঘর্ষ রূপ নেয়।
 
ঘটনায় ১২ জন আহত হন। আহতদের ৭ জনকে মাগুরা সদর আধুনিক  হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এদের প্রত্যকের আঘাত গুরুতর। খবর পেয়ে মাগুরা পুলিশ ঘটঁনাস্খলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
 
মাগুরা  সদর থানার এমসআই ফজলু জানান, পূর্ব বিরোধের জের ধরে দুদলের মধ্যে সংঘর্ষের ঘঁটনা ঘটেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/আনিসুর