ঝালকাঠি শহরে ডাকাতি,আহত ৩

ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠিতে পদ্মা অয়েল কোম্পানির এক কর্মচারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কর্মচারী শেখ ছালামের বাসার দোতালায় জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর সবাইকে বেঁধে মারধর করে আলমারির চাবি নিয়ে প্রায় ৫০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যায়। এ সময় তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, বাড়ির মালিক শেখ আ. ছালাম, ছেলে শেখ পারভেজ ও মেয়ে ইরফাত জাহান। আগামী ৮ মার্চ বাসায় ছালামের ছেলের বিয়ের প্রস্তুতি চলছিল।
 
বাড়ির মালিক ছালাম বলেন, ‘ডাকাতরা যাবার সময় ব্যাগে রাখা একটি মোবাইল ও দুইটি জিন্সের প্যান্ট ফেলে রেখে গেছে। যা পুলিশের কাছে দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’
 
ঝালকাঠি থানার সেকেন্ড অফিসার এসআই আ. হালিম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’
 
ইত্তেফাক/সালেহ্