‘শিক্ষার মান উন্নয়নের ফলে পাশের হার বৃদ্ধি পেয়েছে’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার মান উন্নয়ন করেছেন। দেশে শিক্ষার মান উন্নয়নের ফলে আজ পাশের হার বৃদ্ধি পেয়েছে।’ রবিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ সদরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন এসব কথা বলেন।
 
এমপি নিক্সন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘মন দিয়ে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকে দেশের হাল ধরতে হবে। তোমরাই আগামী দিনে বিশ্ব দরবারে বাংলাদেশকে  বীরের জাতি হিসাবে পরিচয় করিয়ে দিবে।’
 
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আবু জাফর মুন্সি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।
 
এতে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ডা. মামুনুর রসিদ, নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান লাবলূ মিয়া, তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান পরিমল দাস, আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/সালেহ্