বলিউডের মিষ্টি মেয়ে কাজল আর এংরি ম্যান অজয়, ১৮ বছর আগে গাট ছাড়া বেঁধেছিলেন এক সঙ্গে। সেই বিয়ের ১৮ বছর হয়ে গেল গত ২৫ ফেব্রুয়ারি। শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় উচ্ছস্বিত এ জুটি। ভক্তদের শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানিয়ে ইন্সটাগ্রামে কাজল অজয়কে সঙ্গে নিয়ে একটি সেল্ফী আপলোড করেন। সেই সেল্ফী দেখে দর্শকদের ভাবনা, বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেলেও জুটির রোমান্সে ভাটা পড়েনি একটুও।
Thank y'all for all ur wonderfully warm wishes.
A post shared by Kajol Devgan (@kajol) on Feb 23, 2017 at 8:47pm PST
নাইসা আর যুগের মা বাবা কাজল আর অজয় সুখে দুঃখে সব সময় পরস্পরকে সমর্থন করেছেন। অজয়ের পাশে দাঁড়ানোর জন্য পুরনো বন্ধু করণ জোহরের সঙ্গে কাজলের বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু বলিউডের শ্রেষ্ঠ প্রতিভাময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত কাজল নিজের অবস্থান সব সময় স্পষ্ট করে দিয়েছেন।
ডিলওয়ালে অভিনেত্রী কাজল এখন তামিল সিনেমা ভিআইপি ২ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটিতে তার বিপরীতে আছে দক্ষিণের সুপারস্টার ধানুষ।
ইত্তেফাক/রেজা