আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতে সাজাপ্রাপ্ত হলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
রবিবার জেলার মাদ্রা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাহাউদ্দিন নাছিম বলেন, যদি বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, তবে আওয়ামী লীগ তাদের অভিনন্দন জানাবে।
এ সময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা আওয়ামী লীগের দুলাল চন্দ্র, জেলা যুবলীগ নেতা আতাহার সরদার এবং ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন অনিক উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/মণ্ডল