'ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার' এ শ্লোগানে গোপালগঞ্জে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আইসিটি মন্ত্রণাল আজ রবিবার সকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের জ্যেষ্ঠপুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা ও এফবিসিসিআই’র পরিচালক শেখ ফজলে ফাহিম, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোমিনুর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ইত্তেফাক/মাহমুদুল