ব্রাহ্মণবাড়িয়ায় সৎ ভাইয়ের হাতে যুবক নিহত

 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক বিরোধের জেরে মো. রুবেল মিয়া (৩২) নামে এক যুবক সৎ ভাইয়ের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
 
নিহত রুবেল উপজেলার নুরপুর গ্রামের মিলন মিয়ার ছেলে। এ ঘটনায় তার সৎ মা জরিনা বেগম ও সৎ ভাই জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। রুবেল অটো চালক ছিলেন। তার এক ছেলে ও স্ত্রী রয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে অটোরিকশা কেনা ও বাড়িতে হাঁস খাওয়া নিয়ে রুবেল মিয়ার সঙ্গে তার সৎ মা ও ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সৎ ভাই তাকে মাথার পেছনে আঘাত করেন। পরে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।
 
আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার বলেন, 'নিহত রুবেলের বাবা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করলে সৎ মা ও সৎ ভাইকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান