দুই ইনিংসে ৭০ রানে ১২ উইকেট নিয়ে পুনে টেস্টে ভারতকে একাই ধসিয়ে দিয়েছেন স্টিভ ও’কিফ। ৩২ বছর বয়সী এই স্পিনার এখন ক্রিকেটবিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের প্রশংসায় ভাসছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।
এক টুইট বার্তায় তিনি পুনে টেস্ট জয়ের নায়ক ওকেফিকে অভিনন্দন জানিয়েছেন। হাথুরু টুইটে লিখেছেন, অভিনন্দন ও’কিফ। অসাধারণ পারফর্মেন্স। আজকের রাতটা উপভোগ কর।
পুনে টেস্টের প্রথম ইনিংসে ৩৫ রানে ৬ উইকেট নেন ওকেফি। তার বোলিং তোপে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসেও পারফর্মেন্সের পুনরাবৃত্তি ঘটান তিনি। সমান ৩৫ রান দিয়ে আবারও তুলে নেন ৬ উইকেট। ভারত অল-আউট হয় ১০৭ রানে আর অজিরা আড়াই দিনে ৩৩৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।
ইত্তেফাক/রেজা