গাইবান্ধায় ৭ঘরে আগুন

 
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামে শনিবার দিবাগত রাতে আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে।
 
আগুনে হালিম উদ্দিনের পুত্র ইয়াকুব হোসেন, ইসমাইল হোসেন ও ইয়াকুবের পুত্র মানিক মিয়ার সাতটি ঘর, গরু-ছাগল, হাঁস-মুরগী, টাকা পয়সা, আসবাবপত্র, ধান-চালসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
 
এতে ওই তিন পরিবারের প্রায় ৯লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানা গেছে।
 
সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ.এইচ.এম গোলাম শহীদ রঞ্জু, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাকোয়াত হোসেন আগুনে পুড়ে যাওয়া বাড়ি-ঘর সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন-প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, সাংবাদিক জাকিরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ টাকা, কম্বল বিতরণ করেন এবং ২ বান্ডিল করে ঢেউটিন ও চাল বিতরণের আশ্বাস দেন।
 
ইত্তেফাক/জামান