বরিশালের কাশিপুর আনসার ভিডিপি ক্যাম্পের পিছনের ভাড়া বাসা থেকে রবিবার রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক এএসআইয়ের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তিনি আত্মহত্যা করেছে নাকি হত্যার শিকার হয়েছে তা তাৎক্ষণিকখভাবে জানাতে পারেনি বিমানবন্দর থানা পুলিশ।
বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন, দীর্ঘদীন ধরে আনছার ক্যাম্পের ভাড়া বাসায় বসবাস করে আসছেন এএসআই নুরে আলম ও তার সহধর্মীনি সুরভী । সন্ধ্যায় নুর আলমের বাসায় চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে গিয়ে সুরভীকে ওড়নার সঙ্গে ঝুলে থাকতে দেখেন। এর পর বিমান বন্দর থানায় খবর দিলে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। সুরভী মেহেন্দীগঞ্জ উপজেলার চাদপুরা ইউনিয়নের শাহাবুদ্দিন হাওলাদারে কন্যা।
ইত্তেফাক/উজ্জল