জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে লিগ কাপের ফাইনালে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে সাউদাম্পটনকে হারিয়ে লিগ কাপের শিরোপা ঘরে তুলে রেড ডেভিলসরা।
রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে গোল দিয়ে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন সুইডিশ তারকা ইব্রা। দলের হয়ে অন্য গোলটি করেন হেসে লিংগার্ড।
ওয়েম্বলি স্টেডিয়ামে ৮৫ হাজারেরও বেশি দর্শকের দারুণ এক ম্যাচ উপভোগ করেন। ম্যাচের ১৯ মিনিটেই লিড নেয় রেড ডেভিলসরা। দুর্দান্ত ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন ইব্রা। আর ৩৮ মিনিটে মার্কোস রোহোর অ্যাসিস্টে লিড দিগুণ করেন লিংগার্ড।
তবে বিপক্ষে ফুটবলার গাব্বিয়াদিনি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করলে ২-১ ব্যবধানে বিরতিতে যায় হোসে মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে সাউদাম্পটন। গোল করে সেই ইতালিয়ান তারকা গাব্বিয়াদিনিই।
ম্যাচটি যখন সমতায় শেষ হচ্ছিল, ঠিক সে সময় ম্যাজিক দেখান ইব্রা। আন্দ্রে হেরেরার পাসে অসাধারণ এক গোল করে ফের লিড নেন।শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে শিরোপা উদযাপন করে মরিনহো শিষ্যরা।
ইত্তেফাক/মাহাদী