ময়মনসিংহ প্রেসক্লাবে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সোমবার দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মরহুমার মা জহুরা খাতুন, স্ত্রী শিউলী আক্দার, ছেলে শিশির ও শিফাত এবং মামলার বাদী বড়ভাই কাজল মিয়া উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পরিবারটি অভিযোগ করেন, গত বছরের ৪ ডিসেম্বর তার ভাই মাহবুব হাসানকে (৩২) পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবু হানিফ, মজিবর, তোফাজ্জল, তাজমল, সুলতান, মাজাহারুল, আহাম্মদ আলী, রফিকুল, রুনা, লিপি, রাশিদা ও সুরাইয়া বেগমকে আসামি করে মামলা করা হয়। কিন্তু মামলার প্রধান আসামি আবু হানিফসহ ছয়জন জামিন পেয়ে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় ডিডি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিবারটি প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সহযাগিতা কামনা করেছে।
ইত্তেফাক/সালেহ্