পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ফুরফুরা শরীফের মাজারের সামনের মাঠ থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকালে পথচারীদের খবরে গুলিবিদ্ধ ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর জানান,লাশের পরনে লুঙ্গি ও সাধারণ জামা রয়েছে। এবং মুখে দাড়ি রয়েছে। লাশের পাশে দুইটি গুলির খোসা পাওয়া গেছে।
ইত্তেফাক/সালেহ্