নদী মাতৃক বাংলাদেশে এগুলো কোন জমি, খাল বা পুকুর পাড়ের ছবি নয়। ঢাকার নবাবগঞ্জ দিয়ে বয়ে চলা ইছামতি নদীর করুণ দৃশ্য এ চিত্র।
যে নদীতে এক সময় চলেছে বড় বড় জাহাজ, লঞ্চ, পাল তোলা নৌকা সেই নদীর আজ করুন দশা। নদী শুকিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। কৃষক নদীতে রোপণ করেছে ইরি ধান। নদীর দুই ধারের মানুষ বাঁশের আড়া দিয়ে কাপুর শুকাচ্ছে।
IMG0
পথচারীরা পায়ে হেঁটে নদী পারি জমাচ্ছে, কোথাও কোথাও শিশুরা নদীর শুকানো মাটিতে দাগ কেটে গোল্লাছুট, দাড়িয়া বাঁধা, স্থানীয় ছেলেমেয়ে খেলছে। বর্তমান অবস্থায় নদীটি খনন ও ব্যবস্থা নেয়রা দাবি জানিয়েছে স্থানীয়রা।
ইত্তেফাক/আনিসুর