তালায় পিকাপভর্তি ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ

সাতক্ষীরার তালা উপজেলায় পিকাপভর্তি ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ করেছে পুলিশ।
 
সোমবার ভোর রাতে উপজেলার শালিখা কলেজ সংলগ্ন এলাকা থেকে এসব মালামালসহ পিকাপটি জব্দ করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকাপভর্তি এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ৯৩৮ পিস ভারতীয় শাড়ি ও ১২ পিস থান কাপড় রয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
 
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের মালিককে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/সালেহ্