তানিশার দুটি গানের মিউজিক ভিডিও

 
নবাগত গায়িকা তানিশা খান এর দুটি মিউজিক ভিডিও মুক্তি পেলো সম্প্রতি। রাজধানীর ধানমন্ডিস্থ এক রেস্তোরায় এই দুটি গানের প্রকাশনা অনুষ্ঠিত হয়।  এই আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গ বিডির কন্টেন্ট অ্যানালাইসিস্ট জামান আক্তার। গানের প্রকাশন জামান আক্তার জানান, ‘তানিশা প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী। তাই তার এই গানের পদচারণায় আমরা পাশে থাকতেই এই উদ্যোগ নিয়েছি।’
 
 
দীর্ঘদিন ধরেই গানের চর্চা করে যাচ্ছেন তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী তানিশা খান। মূলত স্টেজ শো নিয়েই গত কয়েক বছর ব্যস্ত ছিলেন তিনি। এবার তিনি মনোযোগী হয়েছেন নতুন গানে। ধীরে ধীরে কাজ করে কিছু নতুন গান তৈরি করেছি। 
 
IMG0
মিউজিক ভিডিও প্রসঙ্গে তানিশা বলেন, ‘দুটি গানই ফোক কিন্তু গান দুটিতে থাকছে আধুনিক উপস্থাপনা। অডিও ও ভিডিও প্রকাশের পর এখান থেকে নিয়মিত গান করার পরিকল্পনা রয়েছে। আশা করছি, খুব ভালো কিছু হবে।
 
উল্লেখ্য, এই আয়জনে শিল্পীর সাথে বঙ্গবিডির ৫ বছরের চুক্তি হয়। আমার যত আলো আছে গানটি লিখেছেন এবং সুর করেছেন এ. মিজান, সংগীতায়োজন করেছেন, জাহিদ বাসার পংকজ। এবং দয়া মায়া নাই গানটি লিখেছেন দিপ্ত, সুর এবং সংগীতায়োজন করেছেন নাফিজ ইকবাল।’
 
ইত্তেফাক/তানভীর তারেক