জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার উপজেলার দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি বাজারের একটি ওয়ার্কশপের দোকান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কমারেরচর গ্রামের শিপন মিয়া (৩০), জহুরুল ইসলাম (২৪) ও গাইবান্ধা জেলার সিথাই গ্রামের কুরবান আলী (২২)।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, তিনজনের বিরদ্ধে মামলা হয়েছে।
ইত্তেফাক/সালেহ্