“উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কামারখন্দে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে গতকাল সোমবার বিকেল ৩টায় উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আ. মান্নান টুটুল, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
ইত্তেফাক/মাহমুদুল