ছাত্রনেতা ও অভিনেতা থেকে কবি হয়ে উঠা তরুণ লেখক সায়েম খানের ‘সংগ্রামী নই, আপোষকামী’ বইটি অমর একুশে বইমেলায় পাঠকপ্রিয়তা পেয়েছে। বইটি শব্দশৈলী প্রকাশনীর ৩৫৭, ৩৫৮ ও ৩৫৯ নম্বরে পাওয়া যাচ্ছে।
সায়েম খান বলেন, রোমান্টিক ও সংগ্রামী কবিতা রয়েছে বইটিতে। আবার দ্রোহ আর প্রেম আছে একসঙ্গে। কবিতার বই প্রকাশের ইচ্ছে ছিল না। তবে বন্ধুদের থেকে উৎসাহ উদ্দীপনা থেকেই আমার কবিতাগুলো বই আকারে বের করলাম। খণ্ডিত জীবনের ভাবনা ও ব্যক্তি জীবনের ছায়াপাত নিয়েই কবিতাগুলো।
বইটির মূল্য ধরা হয়েছে ১১০ টাকা। ইতোমধ্যে বের হয়েছে দ্বিতীয় সংস্করণ। তরুণ এ লেখক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। এর মধ্যে রয়েছে লিফলেট, উড়াল প্রেম, শর্ত প্রযোজ্য, অপ্রেম ও অলৌকিক প্রেমের ঘ্রাণ।
ইত্তেফাক/বারেক কায়সার