রূপনগরে ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ

রাজধানীর মিরপুরের রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সারাদিন ব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।
 
অভিযানে দুয়ারিপাড়া বাস স্ট্যান্ড এলাকার প্রায় ৫০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। সোমবার সকাল দশটা হতে এই অভিযান শুরু হয়। অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় চারটি স্পটে প্রায় একহাজার ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়।
 
অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে,। জেলা প্রশাসক,ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে বলে জানা গেছে। ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথ একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে।
 
IMG0
 
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো ৬ শাখার ম্যানেজার রেজাউল হক , মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান, মোখলেছুর রহমান মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌঃ মানিক মিয়া, মাহমুদ হোসেন রূপনগর থানার এস আই আসিফ আহমেদ, এস আই মামুন , এবং ঢাকা মেট্রোপলিটনের ২০ জন পুলিশ সদস্য অভিযানে দায়িত্ব পালন করে। অভিযান পরিচালনার সময়ে স্থানীয় ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, সংবাদমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/সাব্বির