মঞ্চে প্রাচ্যনাটের ‘কইন্যা’ ও 'কিনু কাহারের থেটার'

 
সম্প্রতি ২০ বছরে পদার্পণ করেছে নাট্যদল প্রাচ্যনাট। আজ ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে দলটি মঞ্চস্থ করবে দুটি নাট্য প্রযোজনা ‘কইন্যা’ এবং 'কিনু কাহারের থেটার'।
 
আজ জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক ‘কইন্যা’। সিলেট অঞ্চলের লৌকিকতা নিয়ে নাটকটি রচনা করেছেন মুরাদ খান। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
 
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ঋতু সাত্তার, শাহানা রহমান সুমি, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, তৌফিকুল ইসলাম ইমন, তপন মজুমদার, হোসেন রেজভী, জাহাঙ্গীর আলম, জবা, রুবেল প্রমুখ।
 
১ মার্চ একই হলে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের আরো একটি জনপ্রিয় প্রযোজনা 'কিনু কাহারের থেটার'। মনোজ মিত্রের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
 
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কাজী তৌফিকুল ইসলাম, সানজিদা প্রীতি, মনিরুল ইসলাম রুবেল, শাহরিয়ার ফেরদৌস সজীব, হীরা চৌধুরী, বিলকিস জাহান জবা, রফিকুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর