বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র ব্যবস্থাপনায় শুরু হয়েছে বাকেলআপ লি. ১ম বিকেএসপি কাপ তায়কোয়ানডো ও কারাতে প্রতিযোগিতা-২০১৭ । সোমবার বকেল আপ লি. এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইয়ামিন রহিম প্রতিযোগিতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবেনে এ রউফ ও উপ-পরিচালক (প্রশিক্ষণ)শামীমা সাত্তার মিমু।
বিকেএসপি কাপের মূল উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং এ প্রতিযোগিতা থেকে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের বিকেএসপি’র দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে আওতায় নিয়ে আসা। তায়কোয়ানডো বিভাগে ৮টি ও কারাতে বিভাগে ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্চে এ প্রতিযোগিতা। তায়কোয়ানডো বিভাগে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে; রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ব্লাকবেল্ট একাডেমি, ঢাকা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা ও বিকেএসপি।
IMG0
অপরদিকে কারোতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ; চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসইউ, ঢাকা, মিরপুর কারাতে একাডেমি, ঢাকা, আরিয়ান কারাতে একাডেমি, ঢাকা, কোয়ো ডো কারাতে কাউন্সিল, ঢাকা ক্যান্টঃ কারাতে একাডেমি ও বিকেএসপি। ১৪টি দলের সর্বমোট ৯৯ জন প্রতিযোগী অংশ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
ইত্তেফাক/মাহাদী