মহেশখালীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নেজাম উদ্দীনের লেখা বইয়ের মোড়ক উন্মোচিত হলো। সোমবার সন্ধ্যায় কক্সবাজার জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ‘এ ডাইজেস্ট অন ইনটেলেকচুয়াল প্রোপার্টি’ (A Digest on Intellectual Property Law) নামের বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এসময় লেখক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও বহির্বিশ্ব নিয়ে সময়োচিত আর্থ-সামাজিক বিষয়ে লেখা বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বইটির মাধ্যামে দেশের সম্পদ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি কক্সবাজারের বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ রানা বলেন, ‘ইউনিভার্সিটি ছাত্রদের জন্য বইটি অত্যন্ত সহায়ক হবে এবং সার্বভৌম বাংলাদেশের সম্পদ রক্ষায় বইটি ইতিবাচক ফল বয়ে আনবে। বিচারকাজের বাইরে লেখালেখির মত এত জটিল কাজ সম্পাদনের জনা তিনি লেখকের প্রতি সাধুবাদ জ্ঞাপন করেন।’
অনুষ্ঠানে কক্সবাজার জেলার সর্বস্তরের বিজ্ঞ বিচারক ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/মাহাদী