টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে শ্রীলঙ্কান দলের নেতৃত্ব দেবেন স্পিনার রঙ্গনা হেরাথ। সোমবার এক ঘোষণায় এমনটিই জানায় দেশটির ক্রিকেট বোর্ড।
তবে লঙ্কানদের মূল স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। ক’দিন আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
গত বছর জিম্বাবুয়ে সফরে লঙ্কানদের ২-০তে সিরিজ জেতানোর সময় নেতৃ্ত্ব দিয়েছিলেন হেরাথ। সেবার দুই ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাই তার ওপরই ভরসা রেখেছে বোর্ড।
ইত্তেফাক/মাহাদী