চট্টগ্রামে ভুয়া পুলিশ আটক

 
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার নন্দীরহা থেকে তানজির আহমেদ (২৮) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে।
 
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার একটি সিএনজি ফিলিং স্টেশনে তানজিরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাফের কভার, পুলিশ লেখা ডায়েরি, মানিব্যাগ ও পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়। তানজির ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার জসীম উদ্দীনের পুত্র।
 
মডেল থানার এসআই জিয়া জানান, একটি ফিলিং স্টেশনে সিএনজি গাড়ি থেকে চাঁদা আদায় করার সময় তানজিরকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান