চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন (ইবি)। সম্প্রতি সরকারি এবং বেসরকারি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের নিয়ে নায়েম আয়োজিত সিনিয়র স্টাফ কোর্স অন এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (এসএসসিইএম) শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার এবং চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড অর্জন করেন। উক্ত কোর্সে ৮জন পিএইচডি ডিগ্রীধারীসহ ৭ম থেকে ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৩৭জন অধ্যাপক ও একজন সেনা কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদোগে ২০১০ সালের ১৬ আগস্ট থেকে শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ এ কোর্সটি চালু করেন।
ইত্তেফাক/মাহমুদুল