পদক পেল ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা

 
প্রথমবারের মতো ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১৪০ জন ক্যাডেট 'দি ডিউক অফ এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড' এর ব্রোঞ্জ পদক পেয়েছে।
 
বিভিন্ন আত্ম-উন্নয়নমূলক কার্যক্রমে অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়, যা ভবিষ্যতে একটি উপযুক্ত কর্মজীবনের দিকে পরিচালিত করবে তাদের। মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট এবং দি ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম।
 
সম্মানিত অতিথি হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এর প্রাক্তন ক্যাডেট ড. মেজবাহ এবং বিশেষ অতিথি হিসেবে দি ডিউক অফ এডিনবার্গস অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ এর ন্যাশনাল ডাইরেক্টর প্রফেসর ড. কে এম শরিফুল হুদা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ রাকিব উদ্দিন খান, পিএসসি। এছাড়াও, উপাধ্যক্ষ, কলেজ অ্যাডজুটান্ট, অ্যাওয়ার্ড কো-অর্ডিনেটর, অ্যাওয়ার্ড লিডার এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান