গাজীপুরে শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

 
গাজীপুরের কালিয়াকৈরে তোফাজ্জল হোসেন (৪২) নামে এক শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার বিকেলে উপজেলার বলিয়াদী এলাকার একটি পুকুরের পাড় থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। নিহত তোফাজ্জল হোসেন উপজেলার নয়ানগর এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। সে ট্রাকে মাটি কাটার কাজ করতো।
 
পুলিশ সূত্রে জানা যায়, তোফাজ্জল গত সোমবার সকালে কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে আর সে ফিরে আসেনি। মঙ্গলবার দুপুরে উপজেলার বলিয়াদী এলাকার একটি পুকুরের পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় তোফাজ্জলের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দিন বিকেলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
 
কালিয়াকৈর থানার এসআই মো. রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান