কমিশনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করবো: সিইসি

 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ‘সামনের দিনগুলোতে সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বাত্মক কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)।’
 
মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
নুরুল হুদা বলেন, ‘আর বিএনপি ইসি’র নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে নিরপেক্ষ কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা তার জবাব দেব।’
 
সিইসি আরো বলেন, নির্বাচন নির্বিঘ্ন করতে কাউকে কোনো ধরনের অনিয়মের আশ্রয় গ্রহণ করার সুযোগ দেয়া হবে না।
 

ইত্তেফাক/মণ্ডল